কক্সবাজারে নির্বাচনী আমেজ, উন্নয়নের প্রতিশ্রুতি-পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ

জাতীয় নির্বাচনে কক্সবাজারে জমে উঠেছে ভোটের মাঠ। উন্নয়নের প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে মুখোমুখি বিএনপি ও জামায়াত।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

সারা দেশের মতো কক্সবাজারেও জমে উঠেছে নির্বাচনী প্রচার। জেলার ৫৫৬ ভোট কেন্দ্রের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এখানে উন্নয়নের প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ। এবার চারটি আসনেই মুখোমুখি এক সময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াত। দলের শক্ত ঘাঁটিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিএনপি নেতা-কর্মীরা। তবে নতুন বাস্তবতায় ভালো সাড়া পাওয়ার আশায় জামায়াত।

পর্যটন নগরী কক্সবাজারের চারটি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্সবাজার-১ আসন। সেখানকার প্রায় ৫ লাখ ৩৩ হাজার ভোটারের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। এবার মূল লড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও জামায়াতের তরুণ নেতা আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে।

এ আসনে তিনবারের এমপি সালাহউদ্দিন। তাঁর দাবি, এলাকার উন্নয়নে বাকি প্রার্থীদের কোনো পরিকল্পনা নেই। আর সবার জন্য সাম্যের পরিবেশ তৈরির প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। তিনি বলেন, ‘তাঁরা দেশের জন্য কোনো পরিকল্পনা দিচ্ছে না, কোনো নীতি ঘোষণা করছে না, কোনো কর্মসূচি ঘোষণা করছে না, শুধু বলছে মরলে কীভাবে জান্নাতে যাওয়া যায়।’

কক্সবাজার-১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাসের ব্যবস্থা করব।’

বাকি তিনটি আসনেও শক্ত অবস্থানে বিএনপির প্রার্থী সাবেক তিন সংসদ সদস্য। এসব আসনে বিদ্রোহী প্রার্থী না থাকায় জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী তাঁরা। নতুন বাস্তবতায় জয়ের আশায় জামায়াতও।

কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেন, ‘আমরা কোনো ধরনের হিংসা-বিদ্বেষকে প্রশ্রয় দেব না। মানুষে-মানুষে সম্প্রীতি বজায় রাখব।’

তবে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটারেরা।

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর