খাগড়াছড়ির ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টি ঝুঁকিপূর্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টি ঝুঁকিপূর্ণ ও ৬৩টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা ডিএসবি।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সংসদীয় আসন মাত্র একটি। ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই আলোচনায় উঠে আসছে ওই আসনের ভোটকেন্দ্রের নিরাপত্তা। জেলা পুলিশের বিশেষ শাখা ডিএসবির সবশেষ পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। 

এবারের নির্বাচনে খাগড়াছড়ির ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টিই ঝুঁকিপূর্ণ। আর অতি ঝুঁকিপূর্ণ ৬৩টি। সব মিলিয়ে ৯০ শতাংশের বেশি কেন্দ্রের নিরাপত্তা নিয়েই শঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ ও দুর্গম পাহাড়ে অবস্থিত ভোটকেন্দ্র নিয়ে শঙ্কায় প্রার্থী ও ভোটাররা। যাতায়াত সমস্যা এবং স্থানীয় রাজনৈতিক মেরুকরণ, সব মিলিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে শঙ্কায় প্রার্থীরাও। 

খাগড়াছড়ির বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, ‘নিরাপত্তা বিধান করতে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হোক। অন্তত পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রের বাইরে ও ভেতরে ম্যাজিট্রেসি পাওয়ার তাদের দেওয়া হোক। যাতে করে সশস্ত্র গ্রুপগুলো ক্রাইম বা ভোট দখল করতে না পারে।’

১১ দলীয় জোটের প্রার্থী এয়াকুব আলী চৌধুরী বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আর্মি প্রশাসন তাদের ম্যাজিট্রেসি পাওয়ার দিলে সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে পারবে।’

ঝঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, ‘অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ও পুলিশ মোতায়েনের আলাদা ব্যবস্থা করব। মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া আছে। ওই নির্দেশনা মোতাবেক কাজ করব।’ 
 
দুর্বল যোগাযোগ, দুর্গম এলাকা, আগের নির্বাচনের অভিজ্ঞতা এবং বর্তমানে আইনশৃঙ্খলা ও সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই বেশিরভাগ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। 

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সামষ্টিক ও স্থায়ী সমাধানের দিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাবদ্ধতা...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর