চাঁদপুরে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, দাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে আলাদা পলিথিন মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম

চাঁদপুরের মতলব উত্তরের এখলাসপুর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে আলাদা পলিথিন মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পাঠিয়ে চিরকুটে প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। 

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান বলেন, সোমবার রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ পাই। প্রতিবেশী ও পুলিশকে খবর দেয়। পরে প্রশাসন এসে দুটো চকলেট বোমাসহ দাফনের কাপড় উদ্ধার করে।

তবে তিনি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা বলতে পারছেন না। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ ঘটনায় মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান মনির বলেন, ঘটনাস্থলে গিয়ে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর