চাঁদপুরের এক গ্রামে আজ ঈদ, ৭ জনকে নিয়ে হলো ঈদের জামাতও

সৌদি আরবেরও একদিন আগে চাঁদপুরের একটি গ্রামে পালিত হলো ঈদুল ফিতর। নাইজারে চাঁদ দেখার দাবিতে ১৯ মার্চ সাদ্রা দরবার শরিফের অনুসারীদের এই আগাম ঈদ উদযাপন।

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে প্রতিবছর উদযাপন করা হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে এ বছর দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। বৃহস্পতিবার রীতিমতো মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ঈদের নামাজ পড়ানো হলো চাঁদপুরের একটি গ্রামে। 

সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা আজ মধ্যপ্রাচ্যেরও একদিন আগে ঈদ উদযাপন করছেন। মাত্র ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ পড়ানো হয়।

এ বিষয়ে মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে ঈদের চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’ 

ঈদের নামাজ পড়ানো হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 

আগেই ঈদ উদযাপন করা নিয়ে স্থানীয় একজন জানান, এ ঘটনায় অনেকেই অবাক হচ্ছেন। মাইকে ঈদ মোবারক শুনে পাশের গ্রাম থেকেও মানুষ এসে দেখছে, এখানে ঈদের জামাত চলছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর