৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে সিগারেটের সেঁকা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেধেঁ, সিগারেটের সেঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানীর বিরুদ্ধে। শহরের দক্ষিন মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নির্যাতিত শিশুদের একজন হচ্ছে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার আবদুস সহিদের ছেলে মুজাহিদ হোসেন (৯)। সে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। অপর শিশুটি ভবানীগঞ্জে চরউভূতি এলাকার জিয়াউল হকের ছেলে জিহান হোসেন (১২)। সে মাদ্রাসার হেফজু বিভাগের শিক্ষার্থী।  

পুলিশ, নির্যাতিত শিশু ও স্বজনরা জানায়, শহরের মার্কাস মসজিদ এলাকায় মুদি ব্যবসা করছেন মনির হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার দোকান থেকে ৮০০ টাকা চুরি হয়। এই টাকা চুরির অভিযোগে মুজাহিদ হোসেন ও জিহান হোসেনকে ধরে বেদম মারধর করেন মনির হোসেনসহ আরও কয়েকজন। 

পরে চোর ধরেছে বলে প্রচারণা চালিয়ে দুই শিশুর হাত বেধেঁ আরও নির্যাতন করা হয়। এক পর্যায়ে জিহান হোসেনের মুখে সিগারেটের ছেঁকা দেওয়া হয়। পরবর্তীতে দুই শিশুর পরিবারকে খবর দেয় অভিযুক্ত মনির হোসেন। পরিবারের লোকজনের কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই শিশুকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

এরপর দুই শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের স্বজনরা জানায়, অন্যায়ভাবে চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে হাত বেঁধে নির্যাতন করা হয়েছে। তারা চুরির সাথে জড়িত নয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

অভিযুক্ত ব্যবসায়ী মনির হোসেন জানান, আমার দোকানের ক্যাশ থেকে ৮০০ টাকা চুরি করে নেয় তারা। চুরির বিষয়টি স্বীকারও করেছে। হাত বেঁধে নয়, একটি থাপ্পড় দিয়েছি। এর বেশি কিছু জানিনা।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এছাড়া এক শিশুর মুখে সিগারেটের ছেঁকাও রয়েছে। তবে তাদের দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অবজারভেশনে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরি করলে প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু আইন নিজ হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। নিজ হাতে আইন তুলে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর