কৃষকের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না: কৃষিমন্ত্রী

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

সবার হাতে কৃষক কার্ড পৌঁছালে কৃষকের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। আজ শুক্রবার সকালে কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে কৃষক কার্ড হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার। দেশের ৭০ শতাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে।’

এ সময় অরণ্যপুর ব্লকে ১ হাজার ৪৫৮ জন কৃষকের হাতে কার্ড তুলে দেন কৃষিমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘কৃষক কার্ডের বর্তমান সুবিধাগুলো ছাড়াও সৌরবিদ্যুতে সেচ সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে কৃষক সুলভ মূল্যে মৌসুমে সেচ সুবিধা পেতে পারবে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হবে।’ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিনটি খাতে দেয়া হচ্ছে এই কৃষক কার্ড। এর মধ্যে শষ্য খাতে ১ হাজার ২১৪, মৎস খাতে ২১ এবং প্রাণীসম্পদ খাতে ২২৩ জনকে দেয়া হচ্ছে কৃষক কার্ড। কার্ড হস্তান্তর শেষে কৃষিমন্ত্রী কৃষি বিভাগের আয়োজনে কৃষি ও প্রাণিসম্পদ মেলায় কয়েকটি স্টল পরিদর্শন করেন।  

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের এমপি আতিকুল আলম শাওন, নগর প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
 
 

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
ডাক বিভাগকে আধুনিক, জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর