রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট : ০৪ মে ২০২৬, ০৭:১৪ পিএম

রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা এবং সংঘর্ষের আশঙ্কায় রাঙামাটি শহরের নির্দিষ্ট কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখতে শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা প্রশাসনের এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, ছাত্রদলের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার বিকালে রাঙামাটি শহরে পদবঞ্চিতদের বিক্ষোভ ও কমিটিতে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে পদ বঞ্চিতরা কাঠাল বিএনপি অফিসের সামনে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করে।

বিকাল ৩টার দিকে কোতয়ালি থানার অন্তর্গত রাঙামাটি পৌরসভা, কাঠালতলী ও বনরূপা এলাকায় একটি ছাত্র সংগঠনের পদবঞ্চিত ও সংক্ষুব্ধ নেতাকর্মীরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থানের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসন শহরে সেনা মোতায়ন করে। বাড়ানো হয় অতিরিক্ত পুলিশ

এই পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের প্রবল আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

১৪৪ ধারার বিজ্ঞপ্তিতে রাঙামাটি পৌরসভা, কাঠালতলী, বনরূপা ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত অন্য সকল অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও যাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর মাহমুদপুরের একটি খালে নিখোঁজের একদিন পর মারুফ (১৬) নামের এক শিক্ষা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাহমুদপুরের কাটাখালের তলদেশ থেকে...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর