রাখাইনে একের পর এক বিমান হামলা, টেকনাফে সতর্ক বিজিবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের বিমান ও হেলিকপ্টার হামলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফে, যেখানে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

আবারো উত্তপ্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে আরাকান আর্মির ওপর একের পর এক বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। গত বুধবার থেকে শুরু হওয়া বিমান হামলার পর থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী টেকনাফ উপজেলায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।  

বুধবার রাত থেকেই টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের মংডু ও ভোচিদংয়ে হেলিকপ্টার থেকে আক্রমণ চালায় জান্তা সরকার। বৃহস্পতিবার দুপুরেও অব্যাহত ছিল হামলা। একের পর এক বিকট শব্দে কেঁপে উঠে সীমান্ত উপজেলা টেকনাফ।

স্থানীয় বাসিন্দারা জানানম তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা সীমান্তের ওপারের স্বজনদের খোঁজখবর রাখছেন। সবমিলিয়ে আতঙ্কে আছেন তারাও।  

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি চাইছেন সচেতন মহল। টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট ফুয়াদ রহমান জানান, সতর্ক অবস্থানে আছে বিজিবি। 

২০২৪ সালে মিয়ানমানের জান্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে রাখাইনের নিরাপত্তা চৌকি দখলে নেয় আরাকান আর্মি। বর্তমানে তারা রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টির বেশি অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর