কক্সবাজারে মাছ ধরার ট্রলার ডুবে ৪ জেলের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারটি উদ্ধার করা হলে এর ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের ট্রলারটি ১২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোর প্রায় ৪টার দিকে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাতজন জেলে অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণে বাঁচলেও পাঁচজন নিখোঁজ হন।

কুতুবদিয়া থানার তদন্ত পুলিশ পরিদর্শক ওমর ফারুক জানান, সোমবার রাতে উদ্ধার হওয়া ট্রলারটির ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে চেষ্টা চলছে।

নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর বাসিন্দা মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দারপাড়ার বাসিন্দা কামাল হোসেন।

 

১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ নেই কুমিল্লা সদর হাসপাতালের প্রধান ভবনের নিচ তলার দুটি ওয়ার্ডে। সোমবার সকালে অতি ভারী বৃষ্টিপাতের পর মেডিসিন ও সার্জারি ওয়ার্ডে জলাবদ্ধতা তৈরি হলে এরপর থেকেই...
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে পাবনায় সারোয়ার আলম ও সারজিস আলমকে অবাঞ্ছিত...
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির ৮ চাঁকা লাইনচ্যুত হয়েছে।  
ভারী বৃষ্টিতে পানি বেড়ে যমুনা নদীর ভাঙন তীব্র হওয়ায় ভিটেমাটি হারানোর শঙ্কায় সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ। জেলার ৫টি উপজেলার চরগুলোতে একের পর এক বিলীন হচ্ছে ঘর, ফসলি জমি, স্কুল ও রাস্তাঘাট।...
আজ অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা অবগত রয়েছে। বোর্ড...
গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে...
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি গঠনের অভিযোগে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ সোমবার জাতীয় সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ...
মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর