ক্ষমা না চাইলে পাবনায় তুষার ও সারজিস অবাঞ্ছিত: জেলা বিএনপি

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে পাবনায় সারোয়ার আলম ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাবনা জেলা বিএনপি।

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। পাবনায় জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণকারী সাঈদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাবনা জেলা শাখা।

লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল।

তিনি আরও বলেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি করেছে তার জন্য পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ পাবনার যেকোনো সভা সমাবেশে সারজিস আলম আর সারোয়ার তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এনসিপি নেতাদের বক্তব্যে জামায়াতের ইন্ধন আছে বলে দাবি করে মাসুদ খন্দকার বলেন, তাদের (এনসিপি) যে ভাষা আর জামায়াতের যে ভাষা, দুই ভাষা একই ভাষা। জামায়াত যেভাবে কথা বলে এবং এনসিপি যেভাবে কথা বলে দুই সংগঠনের কথার মধ্যে আমরা ব্যাপক মিল পাই। সেখানেই তো বোঝা যায় কারো (জামায়াত) ইন্ধন আছে কিনা নেই। কে কোন সূরে কথা বলছে- এটা জনগণও বুঝতেছে আমরাও বুঝতেছি।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, বর্তমান যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা সেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও বর্তমান জেলা আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জুলাই পাবনা সফর শেষে ১০ জুলাই নাটোরের পদযাত্রায় সারোয়ার তুষার অভিযোগ করেন-  শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতাকে সরাসরি গুলিবর্ষণ করে দুই শিক্ষার্থীকে হত্যাকারী আওয়ামী লীগ নেতা আবু সাইদ খান ওরফে সাঈদ চেয়ারম্যানসহ পাবনার আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর