যমুনার ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ঘরবাড়ি

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

ভারী বৃষ্টিতে পানি বেড়ে যমুনা নদীর ভাঙন তীব্র হওয়ায় ভিটেমাটি হারানোর শঙ্কায় সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ। জেলার ৫টি উপজেলার চরগুলোতে একের পর এক বিলীন হচ্ছে ঘর, ফসলি জমি, স্কুল ও রাস্তাঘাট। সরকারিভাবে কার্যকর পদক্ষেপ না নেয়ার অভিযোগ স্থানীয়দের। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, চরাঞ্চলে ভাঙন ঠেকাতে নেয়া হচ্ছে পরিকল্পনা। 

ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। 

কাজিপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর এবং সদরের চর এলাকায় সবচেয়ে বেশি আগ্রাসী নদীভ। এরইমধ্যে বিলীন হয়ে গেছে সদরের কাওয়াখোলা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। হুমকিতে বাড়িঘর, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে ঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছে অনেকেই।  

ভাঙনে নিঃস্ব বাসিন্দাদের অভিযোগ, যমুনার তীরে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করলেও চরাঞ্চলে ভাঙন ঠেকাতে নেই কোনো উদ্যোগ।

পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, ‘চরের বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভাঙনের কবল থেকে রক্ষায় নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা।’

জেলার বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, কাজিপুর এবং সদরের ২৩টি ইউনিয়ন যমুনা নদীর চর এলাকায় হওয়ায় ভিটেমাটি রক্ষায় স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর