প্রচলিতের বাইরেও নতুন মাদক আসছে: বিজিবি 

কুমিল্লা সীমান্ত দিয়ে প্রচলিত মাদকদ্রব্যের বাইরে নতুন নেশা জাতীয় ইনজেকশন ঢুকছে। এসব মাদক জব্দের পর তৎপর হয়েছে বিজিবি। এরই মধ্যে সীমান্তা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ ঢেকাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

কুমিল্লা সীমান্ত দিয়ে প্রচলিত মাদকদ্রব্যের বাইরে নতুন নেশা জাতীয় ইনজেকশন ঢুকছে। এসব মাদক জব্দের পর তৎপর হয়েছে বিজিবি। এরই মধ্যে সীমান্তা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ ঢেকাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়ন ও সুলতানপুর ৬০ ব্যাটালিয়নের অধীনে ১৭৫ কিলোমিটার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়ার সময় আটক ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গত তিন বছরে এসব মাদক উদ্ধার ও জব্দ করে সীমান্তরক্ষী বাহিনী। 

মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, মদ, গাঁজা, ফেনসিডিল, বিয়ারসহ বিভিন্ন প্রচলিত মাদকদ্রব্যের বাইরে নতুন নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে। যা এর আগে দেখা যায়নি। বাংলাদেশ ওষুধ অধিদপ্তর অনুমোদিত অনেক ওষুধ ভারত থেকে পাচারের চেষ্টা হচ্ছে। 

তবে রিজিয়ন কমান্ডার জানিয়েছেন, সীমান্ত প্রহরায় এখন নানান অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে সীমান্ত ড্রোন ব্যবহার করে মাদকের চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি করা হচ্ছে।  

বিজিবি বলছে, গত তিন বছরে এই দুই ব্যাটালিয়ন ২০ হাজার ২০০ অপারেশন চালিয়ে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য আটক ও জব্দ করেছে। এ ছাড়াও ৫২৬ জন আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করেছে।

হবিগঞ্জ শহরে পুলিশ, র‍্যাব ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ শহরে পৌঁছায়নি। তারা শহরে ঢুকলে ছাত্রদল ১৪৪ ধারা ভেঙে প্রতিহতের চেষ্টা...
ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না’ দেখিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
চাঁদপুরের হাইমচরে ঈশানবালায় ৯ বছর আগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারজানা ধর্ষণ ও হত্যার বিচার এখনও পায়নি তার পরিবার। ৯ বছরে পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার কার্যক্রম। মামলার ৪ আসামি ২ বছর ধরে জামিনে...
নরসিংদীর মাধবদীতে বাড়িতে ঢুকে মো. শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তিকে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি বাহিনীর সঙ্গে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি)...
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে, যার মধ্যে ৯৬ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বড় বোনকে হারানো তাহসিন আব্দুল্লাহর হৃদয়স্পর্শী গল্প জানার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাতে তিনি তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ স্বপ্ন ও...
লোডিং...

এলাকার খবর