জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি শপিং সেন্টারের ভেতরে বহু মানুষ আটকে পড়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কুমামোতো শহরের এইওন মলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কিউশু দ্বীপের স্থলভাগে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই দেড় লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভূমিকম্পের পর অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কুমামোতো অঞ্চলের এইওন মলের ভেতরে অনেক মানুষ আটকে পড়েছেন।

অন্যদিকে কাশিমা শহরের ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকে পড়েছেন।

বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়।

তথ্যসূত্র: বিবিসি

প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির সাড়ে ৬ হাজার ফুট উঁচুতে ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে একটি বেঞ্চে একা বসে ছিল সাত বছর বয়সী এক শিশু। কাছে ছিল কেবল এক বোতল কোমল পানীয় ও সামান্য কিছু স্ন্যাকস। শিশুটি...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
 ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। আহত দুই শতাধিক। বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। শনিবারের...
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
গত ৫ বছরের সব রেকর্ড ভেঙে কারাবন্দির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ভাবুন তো, যেখানে ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার, সেখানে রাখা হচ্ছে আড়াই গুণ বেশি বন্দি। আর কিছু কিছু জেলায় পরিস্থিতি এতটাই বেসামাল যে,...
লোডিং...

এলাকার খবর