ফেনীতে শ্লীলতাহানি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. রাসেলকে ফেনী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. রাসেল ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাসেলকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল কক্সবাজার জেলার রামু থানার খুরুলিয়া পালং এলাকার মো. সেলিমের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর