নেত্রকোণা থেকে ‘অপহৃত’ তরুণী ঢাকায় উদ্ধার, ধর্ষণে সহায়তার অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের সহযোগী জনি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে অপহরণের এক মাস তিন দিন পর অপহৃত তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের সহযোগী জনি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে অপহরণের এক মাস তিন দিন পর অপহৃত তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জনি উপজেলার চিথোলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। বাকি আসামিদেরও বাড়ি একই গ্রামে।

আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‍্যাব।

মামলার বরাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। মামলার প্রধান আসামি রনি তাকে বিয়ের প্রস্তাব দিলে নাবালিকা হওয়ায় পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে রনি ও তার সহযোগীরা তাকে অপহরণের পরিকল্পনা করে। গত ২০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে তুলে তরুণীকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। সেখানে প্রধান আসামি রনি তাকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, উদ্ধার ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে দেওয়া হয়েছে। গ্রেপ্তার জনির  থানায় হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দসহ উদ্ধার ছাত্রীর বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে মামলার আসামি শামীম মিয়া ও ঝর্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার প্রধান আসামি রনি ও রানা নামের দুইজন পলাতক রয়েছে। তাদেরকে ধরতে পুলিশ চেষ্টা করছে বলে জানান ওসি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর