মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরে খুন হন সাবেক শিক্ষকসহ ৪ জন: পুলিশ

মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরের দাসপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া স্নিগ্ধ রায় ও মুগ্ধ রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি পুলিশ। 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরের দাসপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া স্নিগ্ধ রায় ও মুগ্ধ রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি পুলিশের। 

আজ বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. আব্দুল মাবুদ।

এর আগে গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে শিক্ষকসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঘরের ছাদ ও চিলেকোঠা থেকে উদ্ধারের সময় মরদেহে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এদিকে অজ্ঞাতদের আসামি করে রাতেই মামলা করে নিহত শিক্ষকের ভাই।

রংপুরের দাসপাড়ার নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশী ও স্বজনেরা পুলিশে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা এবং ছেলে প্রীয়ম ও মেয়ে প্রার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শোবার ঘর, চিলেকোঠা ও ছাদে পড়ে ছিলো অর্ধগলিত মরদেহ। 

ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে সিআইডি। ঘটনার সময় বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিভিন্ন কক্ষের আলমারি ও ড্রয়ারগুলো তছনছ করা হয়। স্বর্ণ ও টাকা লুটের আলামতও মিলেছে।
 
রোববার দুপুরে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা করা হয়। গ্রেপ্তার হওয়া স্নিগ্ধ ও মুগ্ধ রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে।

রংপুর মেট্রপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আব্দুল মাবুদ বলেন, ‘যে বাসায় ঘটনাটি ঘটে, সেখানে আমরা ইয়াবা সেবনের আলামত পেয়েছি। তখন আমাদের সন্দেহ হয় যারা ঘটনা ঘটিয়েছে তারা ঘটনার আগে বা পরে ইয়াবা সেবন করেছে।’

চাঞ্চল্যকর এ ঘটনায় দ্রুত দোষিদের আইনের আওতায় আনার আহ্বান স্থানীয় সংসদ সদস্যের।

রংপুর–৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘এই ঘটনা আমাদের নিরাপদ শহরে হুমকি তৈরি করেছে। তাই আমি মনে করি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’

এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রংপুর জিলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। 

নেত্রকোণার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের সহযোগী জনি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে অপহরণের এক মাস তিন দিন পর অপহৃত...
ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর। দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে।...
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে দুই তরুণ আহত হয়েছেন। তারা একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নেত্রকোণার দুর্গাপুরে গলা টিপে ও কুঠারের আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই জামাতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রোববার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত...
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর