শিপ ইয়ার্ডে ১০ শ্রমিকের মৃত্যু, তদন্তে যা মিলল

বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তদন্ত দল জানিয়েছে, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে পানির সাথে এই গ্যাস দ্রবীভূত অবস্থায় ছিল। তবে কীভাবে সেখানে গ্যাস তৈরি হলো, তা নিশ্চিত নয়। 

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণেই চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তদন্ত দল জানিয়েছে, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে পানির সাথে এই গ্যাস দ্রবীভূত অবস্থায় ছিল। তবে কীভাবে সেখানে গ্যাস তৈরি হলো, তা নিশ্চিত নয়। 

ফেরদৌস শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরুতে তিনটি তদন্ত কমিটি হয়। পরে বিষাক্ত গ্যাসের উৎপত্তি ও কারণ অনুসন্ধানে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন হয়। প্রাথমিক তদন্তে ব্যালাস্ট ট্যাংকের পানিতে দ্রবীভূত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে তাঁরা। ট্যাংক কাটার সময় গ্যাস বাতাসে মিশে শ্রমিকদের আক্রান্ত করে বলে ধারণা বিশেষজ্ঞদের।  

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর চালানো পরীক্ষায় বাতাসে গ্যাসের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। তবে শ্রমিকেরা আক্রান্ত হওয়ার সময় ঘনত্ব কত ছিল বা কী পরিমাণ গ্যাসে আক্রান্ত হয়েছিল- তা অজানা। 

বিএসবিআরএ পরিচালক আমজাদ এইচ চৌধুরী জানান, জাহাজের পানিভর্তি ব্যালাস্ট ট্যাংকে এ ধরনের গ্যাসের উপস্থিতি অস্বাভাবিক। যদিও জাহাজটির আরও দুটি ব্যালাস্ট ট্যাংক আগেই কাটা হয়েছে।  

গত ১৪ আগস্ট এলএনজিবাহী পুরনো জাহাজ এমটি রাসি কাটার সময় বিষাক্ত গ্যাস সংক্রমণে মৃত্যু হয় ফেরদৌস শিপ ইয়ার্ডের ১০ শ্রমিকের। 

 

একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
কক্সবাজার সমুদ্রসৈকতের নাজিরারটেক পয়েন্টে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বিদেশি পর্যটকবাহী একটি ট্রলার ভেঙে ডুবে গেছে। এ ঘটনায় নিউজিল্যান্ডের একই পরিবারের তিন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জং নামের...
​চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার...
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পুলিশ ওই ৬ জনকে আটক করে। এরপর...
ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন...
ভারতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছেন। মঙ্গলবার এ কথা জানিয়েছে জাতিসংঘের জাতিগত বৈষম্য বিলোপবিষয়ক...
লোডিং...

এলাকার খবর