কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ কিশোর আলবার্ট জং এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে সমিতি পাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠায়।

এদিকে, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া এডওয়ার্ড, তার স্ত্রী বেলা এবং ১৩ বছর বয়সী রালফ বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। তাদের মঙ্গলবার স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়। 

মঙ্গলবার রাতে নিখোঁজ আলবার্টকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডে সমুদ্র অভিযান চালায়। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শাপলা ও একটি দ্রুতগামী বোটও উদ্ধার অভিযানে যোগ দেয়। একই দিন সকালে নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় পরিবারের চার সদস্যই পানিতে পড়ে যান। তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল আলবার্ট জং। পরে বুধবার বিকেলে আলবার্টের মরদেহ ভেসে আসে। 

নিউজিল্যান্ড থেকে আসা পর্যটক পরিবারটি কক্সবাজারে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, সম্প্রতি তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে য়াওয়ায়, তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ঘটে এই দুর্ঘটনা। 

তবে পরিবারটি ঠিক কতদিন ধরে কক্সবাজারে অবস্থান করছিল এ বিষয়ে সুনির্দিষ্ট  তথ্য দিতে পারিনি কক্সবাজার জেলা পুলিশ। তবে, তারা সমুদ্র উপকূলের কাছাকাছি নৌকায় বসবাস করতেন বলে জানা যায়।

কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর