চট্টগ্রামে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া হয়। 

গতকাল বৃহস্পতিবার রাতে অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে তাদের আটক করা হয়। 

পুলিশ জানায়, রাতে জালালাবাদ আবাসিক এলাকার ওই ভবনের আট তলায় অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, ভবনটিতে বিদেশিদের উপস্থিতি এবং সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিদেশিদের কেউ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন কি না, তাদের ভিসার ধরন কী এবং তারা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। 

ক্যাসিনো বা জুয়ায় বড় অঙ্কের অর্থের লেনদেনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে কোটি টাকার লেনদেন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
পোলট্রি জোন খ্যাত জয়পুরহাটেও বাড়ছে হাঁস-মুরগি ও ডিমের দাম। গত ৩ মাসে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। হালি প্রতি ৬ থেকে ৭ টাকা বেড়েছে ডিমের দাম। ব্যবসায়ীদের দাবি তীব্র গরম ও...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দেব প্রণালিরও নিয়ন্ত্রণ নিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই সাথে হরমুজ প্রণালিতেও পণ্যবাহী জাহাজে হামলার তথ্য মিলেছে। এর জেরে আবারও বিশ্ববাজারে...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
লোডিং...

এলাকার খবর