রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার, ৫১ মামলা 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

৫৪২ জনের মধ্যে রমনা বিভাগ ২২, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ  ৫২, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১৯৩, গুলশান বিভাগ ৪১, উত্তরা বিভাগ ৪২, গোয়েন্দা বিভাগ ১২, সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভুক্তভোগী, ১৫টি মোবাইল ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনিয়মের সংবাদ প্রচারের পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই...
নাটোরে খেজুরের ডাল কাটতে গিয়ে ভীমরুলের আক্রমণের পর চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিমা বেগম নামের ওই বৃদ্ধা...
ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার সকালে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
লোডিং...

এলাকার খবর