‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। 
‎
‎শুক্রবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ ফেসবুক আইডি থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন’–লিখে একটি পোস্ট করেন। এর কয়েক মিনিট পর ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর জামালগঞ্জ উপজেলার ‘অসুস্থ’ এসিল্যান্ড আরিফুর রহমানকে নেওয়া হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। পরে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পরিবারের সদস্যরা ঢাকায় নিয়ে গেছেন বলে জানিয়েছেন ইউএনও।
‎
অন্যদিকে ঘটনার পরপরই জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক ‘ইউএনও জামালগঞ্জ’ পেজ থেকে পোস্ট করে জানান, এসিল্যান্ডের আইডি হ্যাক হয়েছে, কেউ বিভ্রান্ত হবেন না।
‎
‎ইউএনওর এই পোস্টের কিছুক্ষণ পরই ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ পেজ থেকে আগের পোস্ট দুটি ডিলিট করা হয়। ‎ইউএনও ও এসিল্যান্ডের এই পোস্টকে কেন্দ্র করে জামালগঞ্জে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
‎
‎তবে পোস্ট ডিলিট করাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন করে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, আইডি হ্যাক হলে কয়েক মিনিটের মধ্যে কীভাবে পোস্ট ডিলিট হলো? আর আইডি হ্যাক হয়ে থাকলে এসিল্যান্ড নিজে কেন সরাসরি কোনো বক্তব্য দেননি এবং তার মোবাইল নম্বর কেন বন্ধ রয়েছে?
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ‘আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এসিল্যান্ড সস্ত্রীক আমার বাসায় আসেন। অনুষ্ঠান শেষে বাসা থেকে বের হয়ে তিনি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন। সাথে সাথে আমি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি। আমিসহ অফিসার ইনচার্জ ও আবাসিক মেডিকেল অফিসারকে নিয়ে তার বাসায় যাই। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠাই।’

‎তিনি আরও বলেন, ‘সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকা থেকে সুস্থ হয়ে ফিরে আসলে জানা যাবে কী উদ্দেশ্যে তিনি ফেসবুকে এই পোস্টটি করেছেন।’ 

তবে, চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর সাথে কথা বলা সম্ভব হয়নি।

রাজধানীর (পিজি) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা ঘিরে বাগেরহাটে জমে উঠেছে সোলা দিয়ে তৈরি ফুলের বাজার। পূজার প্রস্তুতিতে এসব ফুল কিনছেন ক্রেতারা। কয়েক দিন ধরে জেলার বিভিন্ন হাটবাজারে চলছে বেচা-কেনা। তবে ফুলের...
বায়তুল মোকাররম এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৯ নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর