পিরোজপুরে জামায়াতের বাধার অভিযোগের পর কড়া নিরাপত্তায় মুক্তিযোদ্ধার দাফন

জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন জামায়াতের বাধার পর কড়া নিরাপত্তায় দাফন সম্পন্ন হয়েছে। তবে দাফনে কোনো রকম বাধা দেওয়া হয়নি বলে দাবি করেছেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি।

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম

জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন জামায়াতের বাধার পর কড়া নিরাপত্তায় দাফন সম্পন্ন হয়েছে। তবে দাফনে কোনো রকম বাধা দেওয়া হয়নি বলে দাবি করেছেন জেলা জামাতের সহকারী সেক্রেটারি।

গতকাল শনিবার রাত ১টার দিকে পিরোজপুর সদরের চিতলিয়া গ্রামে নিজ বাড়িতেই মানিক পশারীর দাফন সম্পন্ন হয়।

এর আগে, তাঁর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে, পুলিশ লাইনসের ভেতরে গোপনে তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে মারা যান মুক্তিযোদ্ধা মানিক পশারী। পরিবারের অভিযোগ, পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গার্ড অব অনারের জন্য মানিক পশারীর মরদেহ নেওয়া হলে বাধা দেন জামায়াত নেতারা। পরে দাফনেও বাধা দেন তারা।

পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া পিরোজপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, মানিক পশারীর মরদেহ দাফনে পিরোজপুর জেলা জামাতের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ কোনো প্রকার বাঁধা সৃষ্টি করেনি। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ লাশের রাজনীতি করে না, তাই পিরোজপুর সদর থানা পুলিশকে পুরোপুরি সহায়তা করে লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার বাদী ও অন্যতম সাক্ষী ছিলেন। ২০২৪ সালে আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে তিনি যশোরে ও গোপালগঞ্জে পলাতক ছিলেন। ২ মাস ধরে অসুস্থ হয়ে তিনি মারা যান। 

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়াবেন প্রধানমন্ত্রী।
বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। এই উৎসবটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।
অবশেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আলভারেস। গতকাল লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলের জয় পায় আতলেতিকো। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ম্যাচ শেষে সমর্থকদের কাছে...
টানা ৩ দিন বন্ধ রাখার পর রোববার সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে বাংলাদেশ ব‍্যাংকের ওয়েবসাইট। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর