ইনানীতে মাটি খুঁড়তেই জ্বলে উঠল আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে কয়েক ট্রাক বালু আনা হয়েছে।

এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

এ ঘটনায় গ্যাস নির্গত হওয়ার স্থানের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাটির নিচ থেকে নির্গত গ্যাসে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর...
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নারী ও শিশুসহ দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। 
কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।
মাগুরার শালিখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজীর (৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করারও কথাও বলেছেন।
রাজধানীর গুলশানসহ বেশ কিছু এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। এর কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর