পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের একের পর এক হামলা ও অবমাননার শিকার হতে হচ্ছে। কখনও গলায় জুতা পরানো হচ্ছে, আবার কখনও জানাজা ও দাফনে বাধা দেওয়া হচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা এখনও মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন। আগামী ডিসেম্বরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।

খুলনায় একটি সিগারেট কোম্পানির এক কর্মীকে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তাকে গুলি করা হয়। 
গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের। 
বঙ্গোপসাগরের হিরণপয়েন্টে ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি জাহাজের ধাক্কায় ‘এমভি ফুলবাড়ী’ নামের আরেকটি কার্গো জাহাজ ডুবে গেছে। বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ১২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকায়...
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় নারী ও শিশুসহ দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। 
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।
মাগুরার শালিখা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজীর (৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তেই নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করারও কথাও বলেছেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর