ফেনীতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৪

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টা করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজার কারুলের দোকান এলাকায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার, মাদারীপুরের পলোগ্রাম উপজেলার কুলিয়া গ্রামের কালাই হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার এবং মাদারীপুরের মাউনসি গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. রেজাউল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরার কারণে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টার কথা স্বীকার করেন বলে দাবি স্থানীয়রা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ...
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৭ জন। শনি ও রোববার রাখাইন ও কারেন্নি রাজ্যের ৪টি শহরে এসব হামলা চালানো হয়। 
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে বাড়ানো হয়েছে ৭৫৪ টাকা।
গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চুক্তিতে যা আছে তাই থাকবে। বাংলাদেশ মনে করে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে। সোমবার বিকেলে...
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে ৬৭০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক উৎপাদন। এমন পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর কাছে ক্রয়াদেশ চলে যাওয়ার আশঙ্কা...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর