ছেলের ওপর অভিমান করে মায়ের আত্মহত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০ পিএম

রাজধানীর ওয়ারীতে লাভলী ইয়াসমিন (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ছেলের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।

আজ রোববার ভোরে ওয়ারী থানার টিকাটুলিতে এই ঘটনাটি ঘটে।

লাভলী ইয়াসমিনের স্বামী সবুর খান জানান, রাতে বড় ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে উঠে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফাস দিয়ে স্ত্রী ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সবুর খান আরও বলেন, আমার দেশের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে ওয়ারী থানার টিকাটুলি হাটখোলা রোড এলাকার একটি বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর