নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিন।’
খুব দ্রুতই ন্যূনতম মজুরি ঘোষণা হবে উল্লেখ করে মাহমুদ হাসান খান সেই সময় পর্যন্ত শ্রমিকদের আইনশৃঙ্খলা ভঙ্গ না করার অনুরোধ জানান।
এর আগে, সন্ধ্যা ৬টায় বিজিএমইএ নেতারা গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে বৈঠকে বসেন।


