মানিকগঞ্জে যুবদলের নেতাসহ ৪ জনকে কুপিয়ে আহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১০ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে জাহিদুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলা সদরের নবগ্রাম ইউনিয়নের সুরুপাই এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া। 

প্রত্যক্ষদর্শী এবং আহত দুজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জেলা সদরের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসায় রাজনৈতিক সভায় গিয়েছিলেন তাঁরা। সভা শেষে দুটি মোটরসাইকেলে করে ওই চার নেতা হরিরামপুর উপজেলায় বাড়িতে ফিরছিলেন।

রাত সাড়ে ৯ টার দিকে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সুরুপাই এলাকায় তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা করে দুর্বত্তরা। এ সময় ধারাল চাপাতি ও রাম দায়ের আঘাতে ওই চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে গিলন্ড এলাকায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার ভোরে যুবদলের নেতা জাহিদুর রহমানকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

যুবদল নেতা শাকিল মোল্লা বলেন, দুটি মোটরসাইকেলে করে তাঁরা চারজন হরিরামপুরে বাড়িতে ফিরছিলেন। আন্ধারমানিক মোড় এলাকায় পেছন থেকে চার-পাঁচটি মোটরসাইকেলে থাকা লোকজন তাঁদেরকে নজরে রাখে। সরুপাই এলাকায় পৌঁছার পর পাঁচটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেল অতিক্রম করে সামনে গিয়ে গতিরোধ করে। এরপর তাঁদেরকে ধারালো চাপাতি ও রাম দিয়ে দিয়ে এলোপাতারি কুপিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। তবে হামলাকারীদের চিনতে পারা যায়নি।

জাহিদুর রহমান তুষারের মামা উপজেলা বিএনপির সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এই হামলা করে থাকতে পারে। এ ব্যাপারে তাঁরা থানায় মামলা করব। গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় জাহিদুরকে ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, সরকারবিরোধেী প্রতিটি কর্মসূচিতে যুবদল নেতা জাহিদুর রহমানের সক্রিয় অংশগ্রহণ করতেন। এ কারণে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার প্রতিবাদে আজ দুপুরে হরিরামপুর উপজেলা সদরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, হরিরামপুরে যুবদলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর