এএলডিআই ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্টের আওতায় লার্নিং শেয়ারিং মিটিং

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

এএলডিআই ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্টের আওতায় ঢাকার হোটেল সারিনায় দিনব্যাপী লার্নিং শেয়ারিং মিটিং মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘কর্মজীবী নারী’ এবং সহযোগিতা করছে এএলডিআই।

সভার সভাপতিত্ব করেন এস এম নুরুল আজম, পরিচালক-সি আর ইউনিট এশিয়া, এএলডিআই। প্রকল্প কার্যক্রমের সারমর্ম উপস্থাপনা এবং সভা পরিচালনা করেন মো. ওমর ফারুক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কারখানার মালিক প্রতিনিধি, ব্যবস্থাপনা কর্মী, শ্রমিক প্রতিনিধি, এএলডিআইর ব্যবসায়ীক অংশিদার ও কর্মজীবী নারীর কর্মকর্তাবৃন্দ।

সভায় এএলডিআই ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্টের অর্জন, অভিজ্ঞতা, শিক্ষণীয় বিষয় ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরা হয়। এএলডিআই ইন্ডাস্ট্রি সাসটেইনেবিলিটি প্রজেক্ট এর অন্যতম কম্পোনেন্ট কারখানাভিত্তিক শিশু যত্ন কেন্দ্র (FBCC) এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে শিশু যত্ন কেন্দ্রে শিশুদের জন্য ব্যবহৃত বিভিন্ন খেলনা এবং শিক্ষা উপকরণসহ তাদের মানসিক বিকাশে সহায়তাকারী বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।

এই প্রকল্পের আওতায় পরিচালিত ‘কারখানার ব্যবস্থাপনা কর্মী ও শ্রমিক প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ’ সম্পর্কে প্যানেল আলোচনা এবং প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদর্শন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সমাপনী পর্বে প্রকল্পের বিভিন্ন অর্জনের স্বীকৃতি স্বরূপ ১২টি কারখানা এবং ৬টি ব্যবসায়ীক অংশিদার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। 

সভায় কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা বলেন, কর্মজীবী নারী ১৯৯১ সাল থেকে বাংলাদেশের তৈরী পোশাক খাতের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে। এছাড়াও তৈরী পোশাক কারখানার নারীশ্রমিকদের সন্তানদের জন্য শিশু যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা ও কার্যকর করার ব্যাপারেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তিনি মনে করেন, তৈরী পোশাক খাতের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শিশু যত্ন কেন্দ্র অত্যন্ত জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন এএলডিআই হেড কোয়ার্টার প্রতিনিধি- ক্যাথরিনা রোসো, তেরেসা হোম ও অন্যান্যরা।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বে তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষ উৎপাদনকারী দেশ এবং এএলডিআইর তৈরি পোশাক পণ্যসমূহের জন্য অন্যতম প্রধান সরবরাহকারী দেশ। তাই বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদন কারখানাসমূহের কর্মপরিবেশ উন্নতির পাশাপাশি এ খাতকে টেকসই করার লক্ষ্যে এএলডিআই কাজ করে যাচ্ছে।

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাংচুরের...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাজধানীর ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
রাজধানীর কদমতলী থানার ডিপটি গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়ানুর (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ কক্ষের খাটের নিচ থেকে রক্তাত্ব অবস্থায় তার মরদেহ...
এবারই নতুন সিলেবাসে বই পাবে শিক্ষার্থীরা। এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 'লার্নিং উইথ হ্যাপিনেস' শিরোনামে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই। সোমবার রাজধানীতে বিশ্ব...
বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৩ জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, হামলার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে...
সিস্টেম হালনাগাদের জন্য দেশের ৩১টি ব্যাংকের কার্ড ও ডিজিটাল লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে এটিএম, এনপিএসবি ,পস মেশিনের সেবাসহ অনলাইন কয়েকটি সেবা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকছে...
লোডিং...

এলাকার খবর