ইউএনওর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর তথ্য ফাঁসের অভিযোগ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ করেছেন মুন্সিগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা। শনিবার বিকেলে তিনি মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সোহানা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে তিনি এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত কাগজ দাখিল করেন। কিন্তু টঙ্গীবাড়ীর ইউএনও মোহাম্মদ রাশেদুজ্জামান এই সমর্থন তালিকা গোপন না রেখে অপর একটি চক্রের কাছে ফাঁস করে দেন।

সোহানা অভিযোগ করে বলেন, সেই তালিকা ধরে টঙ্গীবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান নাহিদ খান তাঁদের হুমকি দেন ও ভয়–ভীতি দেখান।

এর প্রতিকার চেয়ে সোহানা মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেছেন বলে জানান।

তবে বিষয়টিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ইউএনও মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘নির্বাচনের তথ্য সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে কোনো প্রার্থীর কথা হয়নি। তিনি (সোহানা) অসত্য তথ্য দিয়েছেন।’

সোহানা তাহমিনা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে তিনি মুন্সীগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের দাবি করেছে...
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামসংলগ্ন নদী থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছেন নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। মরদেহের শরীরের বিভিন্ন...
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল এখন চূড়ান্ত পর্যায়ে। ঈদযাত্রার শেষ দিনেও পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ ছিল উল্লেখযোগ্য। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় এবার দেখা গেছে স্বস্তিদায়ক চিত্র। চিরচেনা যানজট ও দীর্ঘ ভোগান্তির পরিবর্তে যাত্রা হয়ে উঠেছে অনেকটাই নির্বিঘ্ন ও...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর