গাজীপুরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আজ রোববার বেলা ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা।

পরিদর্শনের সময় পরিদর্শন দলটি দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, নির্বাচন সম্পর্কে ওভার অল সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুল আলম বলেন, 'ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। এ সময় তারা ভোট প্রদান দেখেন এবং ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান। নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কি না, এসব বিষয়ে জানতে চান। তাদের ভোট কেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়।'

গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকায় পৃথক ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে এক যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে জঙ্গল...
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে তৈরি হওয়া রহস্যের অবসান হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশের দাবি, ওই তরুণী...
গাজীপুরের কাপাসিয়া থানার তরগা ইউনিয়ন দেওনা গ্রামে এক বিএনপি নেতার গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে স্থানীয় বিএনপি নেতা কবির হোসেন ও কয়েকটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। গুরুতর আহত...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর