গাজীপুরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, আহত ৩ 

গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগ্নিকাণ্ড হয়েছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগ্নিকাণ্ড হয়েছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

আগুনে দগ্ধরা হলেন–ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০) ও তার শিশু সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে ওই বাড়িতে একটি কক্ষে আগুন দেখে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েন। এসময় তিনজন ঘর থেকে বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। রোববার রাতে তাকে গ্রপ্তার করা হয়।
রাজবাড়ীতে টানা তিন দিনের বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কোথাও পানির নিচে তলিয়ে গেছে পাকা ধান, কোথাও ডুবে গেছে পেঁয়াজের বীজতলা। জমিতে পানি জমে থাকায় ফসল...
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ...
ফেনীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চোরের উপদ্রবে নিরাপত্তা উদ্বেগে রোগী ও স্বজনরা। এর মাঝে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রায়ই ছোটোখাটো চুরির...
মনে হচ্ছিল, এবার বুঝি হারটা ঠেকাতে পারবে না হানসি ফ্লিকের দল। কিন্তু সেই ধারণা উল্টে দিয়েছে কাতালান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে ৫৭ থেকে ৬৭- এই ১১ মিনিটের মধ্যে ভিয়ারিয়ালের জালে ৩ বার বল জড়ায় বার্সা। তাতে...
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এএসআই আবদুস সাত্তার। গতকাল রোববার রাত ১০টার দিকে হাশেমবাগ এলাকায় এঘটনায় ঘটে।
ইউরোপের দ্বিমত থাকলেও শেনজেন সম্মেলনকে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প, জিনপিং ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বব্যবস্থার দুর্বলতা উন্মোচন করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর