মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কব্জি কেটে নেয়ার অভিযোগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:২২ এএম

মুন্সিগঞ্জের সিরাজদিখান নগর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নয়ন (২৩) নামে এক যুবকের কব্জি কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । তিনি মুন্সিগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন।

রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুরুতর আহত নয়ন বলেন, 'ফলাফল ঘোষণার পর আমি নগর বাজার এলাকায় দাঁড়িয়েছিলাম। আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার গোলাম সরোয়ার কবিরের কর্মী। পরে হঠাৎ নৌকার কর্মী আমার ফুফাতো বোনের ছেলে ভাগিনা জহিরুল, নুর আলম জয়নাল ও অজ্ঞাত বেশ কয়েকজন প্রথমে আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পেটাতে থাকে। পরে নূর আলম আমার বাম হাতে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। পরে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে'।

সে আরো জানায়, 'আমাকে তারা প্রথমে এলোপাথাড়ি পিটিয়ে পরে আমার হাতের কব্জি কেটে নেয়ায় আমার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে'।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুন্সিগঞ্জ থেকে হাতের কব্জি বিচ্ছিন্ন গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেন আহত যুবক। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়ায় অপহরণের পর আওলাদ হোসেন শেখ (৬৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৫২ দিন পর...
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে এক নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কেউ শিশুটিকে ফেলে যায়। পরে শিশুটির কান্নার শব্দ শুনে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর