কালকানিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমায় আহত এমারতের মৃত্যু 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম

মাদারীপুরের কালকিনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত এমরাত সরদারের (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এমারতের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে বিজয়ী হন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম। গত ৮ জানুয়ারি সকালে তাহমিনা বেগমের সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের কালিগঞ্জ বাজার থেকে ফাঁসিয়াতলা বাজারের যাওয়ার পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থীর সমর্থক শাহিদ পারভেজের কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালায়।

এ হামলায় আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে। আহতদের মধ্যে এমারত হোসেন সরদারের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঢাকার প্রাইম হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, ‘রোগীকে আমরা বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু রোগীর অবস্থা খুবই খারাপ হওয়ায় আমরা তাঁকে বাঁচাতে পারিনি।’

এই ঘটনায় নিহতদের স্ত্রী শাহনাজ বেগম বলেন, ‘আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার ন্যায় বিচার চাই।’

নিহতের ভাই এমদাদ সরদার বলেন, ‘আমার ভাইকে বাঁচাতে অনেক চেষ্টা করেছি। কিন্তু বোমায় শরীরের এতই ক্ষতি হয়েছে যে, শেষ পর্যন্ত আর রাখতে পারলাম না। আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুর-৩ আসনের নব–নির্বাচিত সংসদ সদস্য তাহমিনা বেগম বলেন, ‘গত ৭ তারিখের নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় আমার কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাংচুর করে আসছে। নির্বাচনে বিজয় লাভ করায় সমর্থকরা বিজয় মিছিল করতেই পারে। তাই বলে সেই মিছিলে বোমা মারতে হবে? যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।

 

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর