গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনা বাবা-ছেলেসহ নিহত ৩

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় পথচারী মৃত্যুর ঘটনা ঘটে।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাবা-ছেলে এবং সকাল সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেল স্টেশন এলাকায় পথচারী মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন–তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। অন্যদিকে নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করা হবে।

অপরদিকে শনিবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইটে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি নামের একটি মুরগীর খাবার পরিবহনকারী গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর রেলগেইট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সিদ্দিকুর রহমান। এসময় হঠাৎ করেই মুরগির খাবার বাহী নারিশ পোল্ট্রির একটি গাড়ী তাকে চাপা দিলে চাকার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম।

গাজীপুরের দুটি কারখানার গুদামে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি সময় লাগলেও...
গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মোসলেহ উদ্দিন (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা...
গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
ইয়েমেনের তাইজের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ইয়েমেনে আল-মাকাত্রায় হামলা চালিয়েছে হুতিরা।
নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে...
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 
গ্যারান্টি ক্লজসহ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন, পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে নাগরিক সমাবেশ করেছে নদী বাঁচাও আন্দোলন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর