আগুনে মৃত্যুর মিছিল থামবে কবে

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১২:১১ পিএম

নিমতলী, চুড়িহাট্ট, বনানীর পর এবার বেইলি রোড। আগুনে প্রাণহানি যেন প্রায় নিয়মিত ঘটনা। তথ্য বলছে, দেশে গড়ে দিনে অগ্নিকাণ্ডের ঘটনা ৭৭টি। এ অবস্থা থেকে মুক্তির কী উপায়, এ প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন না হলে, প্রাণহানীর ঝুঁকি কমবে না।

বৃহস্পতিবার রাতে লাগা রাজধানীর বেইলি রোডের গ্রীন কোজি কটেজের আগুনের এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে বাণিজ্যিক ভবনটি। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।   

তবে বেইলি রোডের আগুনে এই মৃত্যুর মিছিল নতুন কিছু নয়। ২০১০ সালের ১৩ জুন ট্রান্সফর্মার বিস্ফোরণের আগুনে প্রায় ৩ ঘণ্টা ধরে পোড়ে পুরান ঢাকার নিমতলি। সরকারি হিসাবেই তাতে প্রাণ যায় ১১৭ জনের। পরে মৃত্যু হয় এক নারী ও শিশুর। রাসায়নিকের গুদাম থাকায় ভয়বহ রূপ নেয় সেই আগুন। শতচেষ্টায়ও সেখান থেকে পুরোপুরি সরানো যায়নি রাসায়নিকের মজুদ। 

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়ি হাট্টায় আবারও সেই একই ঘটনার পুরাবৃত্তি। সেই আগুন কেড়ে নয় ৭৮ জনের প্রাণ। পরে শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জানায়, প্রাইভেটকারের সিলিন্ডার থেকে লাগা আগুনে বিস্ফোরিত হয় পিকআপের গ্যাস সিলিন্ডার।

একই বছরে ২৮ মার্চ। এবার ঘটনাস্থল বনানীর এফআর টাওয়ার। ২২ তলা ওই ভবনের আট তলায় শুরু হয়ে সে আগুন ছড়ায় পুরো ভবনে। মৃত্যু হয় ২৬ জনের। প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েও মৃত্যু হয় একজনের। আর এবার অগ্নিকুণ্ড হল রাজধানীর বেইলি রোড। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এ অবস্থা থেকে মুক্তি মিলবে কোন পথে?

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ‘আগামী ৩ মাসের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে টাস্কফোর্স তৈরি করে প্রত্যেকটি ভবন, তার ব্যবহারবিধি অনুযায়ী যদি না হয়ে থাকে, কমপ্লায়েন্স যদি না থাকে, সেটি বন্ধ করে দেওয়া অথবা পরিবর্তন করে যথাযথ করার তিন মাসের একটি কর্মসূচি গ্রহণ করতে পারে।’  

ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আহম্মদ আলী বলেন, ‘যারা বিল্ডিংয়ের ক্লিয়ারেন্সগুলো দেয়, রাজউক ও ফায়ার সার্ভিসকে আমি মনে করি দায়ত্বটা নিতে হবে। এখানে তাদের প্যানাল্টির আওতায় নিয়ে আসতে হবে। আমরা যতক্ষন পর্যন্ত এদের সরাসরি দায়বদ্ধতায় নিয়ে আসতে পারব ততদিন এ ধরনের দূর্ঘটনা আরো ঘটতে পারে।’ 

বিশেষজ্ঞরা আরো বলছেন, জনঘনত্ব বাড়ার পাশাপাশি রাজধানীসহ সারাদেশে ভবন নির্মাণে অগ্নিনিরাপত্তার বিশদ পরিকল্পনা ও নিয়মিত তদারকি না করা হলে আগুনের ঝুঁকি কাটবে না।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর