ডেকেও যাত্রী পাচ্ছে না দুরপাল্লার বাস 

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পিএম

ঈদের আগের দিন প্রায় অচেনা রাজধানীর আন্তজেলা বাস টার্মিনাগুলো। গত দিনের তুলনায় যাত্রীর চাপ ছিল একেবারে কম। কাউন্টারও ছিল প্রায় ফাঁকা। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই আগের মতো। এতে স্বস্তি নিয়েই ঢাকা ছেড়েছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে যাওয়া যাত্রীরা। 

রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে প্রবেশ করতেই শোনা যায় হেলপারদের হাঁক। যাত্রীদের বাসে তুলতে ক্রমাগত আহ্বান জানিয়ে যাচ্ছেন তারা। কিন্তু যাত্রী সে রকম নেই। 

ঈদের আগের দিন গাবতলীতে পা ফেলার জায়গা থাকবে না, ভেস্তে গেছে সে শঙ্কা। এবারের চিত্র যেন অচেনা। কাউন্টারে নেই ম্যানেজারদের তোড়জোড়। কাটছে অলস সময়।

একটি কাউন্টারের কর্মীর বললেন, ‘ভাড়া ৭৫৫ টাকা বিআরটিএ রেট। ৬০০ টাকা চাচ্ছি, তাও যাত্রীরা দিতে চায় না। কেবল একটা টিকিট বেঁচলাম ৬০০ টাকা দিয়ে।’ 

চাপ কম থাকায় কাউন্টারে টিকিট নিয়ে দর কষাকষি করেছে বাড়ির পথের যাত্রীরা। এমনই একজন বললেন, ‘ভেবেছি যে অনেক ভিড় হবে। আজকে দেখি পুরো রাস্তাই ফাঁকা। এ জন্য চিন্তা করলাম আজকেই যাই। ঈদের এক মাস আগে ভাড়া ছিল ৩৩০ টাকা। এখনও দেখা যাচ্ছে ভাড়া ৩৩০ টাকা। এটা আমার জন্য ঠিকই আছে।’  

একই চিত্র মহাখালী বাস টার্মিনালে। সিট খালি থাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে কমে টিকিট ছাড়ার দাবি করেছেন কাউন্টার কর্মীরা।

এক কাউন্টার কর্মী বলেন, ‘যাত্রীরা সব চলে গিয়েছে। যাত্রী পাব কোথায়? আগে আগে ছুটি পেয়েছে, সব চলে গেছে। যাত্রী নাই। ৪৬৫ টাকা ভাড়া, ৫০০ করে বিক্রি করেছিলাম। এখন যাত্রী নাই বলে ৪০০ করে বেঁচলাম।’ 

আগের চেয়ে এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক বলে দাবি করেছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। গাবতলী পরিদর্শনে এসে তিনি জানান, ফিরতি পথেও থাকবে কড়া নজরদারি। আর বাড়তি ভাড়া আদায়কারীদের ছাড় দেওয়া হবে না। 

নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘কেউ কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা জরিমানা করেছি।’ 

সিট ফাঁকা রেখেও ঢাকা ছেড়েছে অনেক কিছু বাস। কিছু আবার যাত্রীর জন্য ছেড়ে যায়নি নির্দিষ্ট সময়ে। চোখে পড়েছে বাসে তুলতে যাত্রী টানাটানির ঘটনা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর