ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মায় নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৫:০১ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে গতকাল বুধবার পদ্মা নদীতে নিখোঁজ বাবা শাহাদাত খানের (৫৫) মরদেহ উদ্ধার হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাঁর মরদেহ উদ্ধার করে।

শাহাদাত খানের মরদেহ গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্টরা। 

নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।

চরভদ্রাসন ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুর্তজা ফকির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা বলেন, ‘ঘটনার দিন আমরা নদীতে ডুব দিয়ে উদ্ধার অভিযান শুরু করি। অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন অপারেশন স্থগিত করা হয়। আজ ঈদুল ফিতরের নামাজের পর আবারও উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে ভেসে থাকা নিহত ব্যক্তিকে উদ্ধার করেছি।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল বিন করিম বলেন, ‘নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে বলা হয়। ঘটনার পরদিন ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়ে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আমার কাছে আসে। তাঁদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।’

শাহাদাত খান ঢাকায় আড়ং-এ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। ঈদ করতে গ্রামের বাড়িতে আসেন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ছোট ছেলে সিয়ামকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি। হঠাৎ স্রোতে সিয়াম ভেসে যেতে থাকলে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন বাবা শাহাদাত। তিনি সিয়ামকে নদীর চরে উঠাতে পারলেও নিজে পানিতে তলিয়ে যান।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর