চেয়ারম্যান প্রার্থী বাবা–ছেলের নামে রয়েছে অপহরণ ও অস্ত্র মামলা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম মোল্লা ও তাঁর ছেলে মো. রাজিবুল হাসান রাজিব। রাজিবুল হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় ঝিটকা আনন্দমোহন উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়া বাবা সেলিম মোল্লা ও ছেলে রাজিবুল হাসানের বিরুদ্ধে অপহরণ এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা আদালতে বিচারাধীন।

গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বাবা-ছেলে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকায় তাঁদের নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচনী এলাকার অনেকে বলছেন, ডামি প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা তাঁর ছেলেকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা গণপূর্ত মন্ত্রণালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সরকারি চাকরি বিধিমালা অনুযায়ি, সরকারি চাকরি থেকে অব্যাহতি না নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি ওই নির্বাচন করতে পারেননি। তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

বাবা-ছেলে এক সঙ্গে একই উপজেলায় প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সেলিম মোল্লা বলেন, ‘আমি নির্বাচন করি এটা প্রার্থীদের অনেকেই চান না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁরা আমার মনোনয়ন বাতিল করতে পারে। এ কারণে বাবা-ছেলে দুজনই মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছি।’    

সরকারি চাকরি এবং মামলার বিষয়ে সেলিম মোল্লা বলেন, ‘চলতি বছরে আমি সম্মানের সঙ্গে চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। আর মামলা দুটো আদালতে বিচারাধীন থাকায় নির্বাচন করতে কোননো বাঁধা নেই।’

মামলার বিষয়ে প্রশ্ন করলে সেলিম মোল্লা বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে মামলা দুটি বিচারাধীন রয়েছে তা মিথ্যা ও বানোয়াট। দলীয় প্রতিপক্ষের নোংরা রাজনৈতির শিকার হয়েছিলাম আমরা, যার প্রমাণ আদালতে হবে।’

সেলিম মোল্লার ছেলে রাজিবুল হাসান বলেন, ‘বিগত উপজেলা নির্বাচনে দলীয় অনেক নেতাকর্মীর ব্যক্তিগত আক্রোশের কারণে বাবা (সেলিম মোল্লা) নির্বাচনে অংশ নিতে পারেননি। এ কারণে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। তবে আসন্ন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই।’   

রাজিবুল হাসান আরও বলেন, ‘আমরা বাবা-ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। দলীয় নেতাকর্মীরা যেন শত্রুতা করতে না পারে সে জন্যেই একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছি।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান মিঞা বলেন, ‘শুধু হরিরামপুর নয় সিঙ্গাইরসহ দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সকল কাজ শুরু করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।’
 
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ও সিঙ্গাইর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং নারী ভাইসচেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। এ ছাড়া প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোটগ্রহণ ৮ মে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর