লালনের গানের কথা পোস্ট করা স্বর্ণকারের জামিন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম

লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের কথা ফেসবুকে পোস্ট করে গ্রেপ্তার স্বর্ণকার সঞ্জয় রক্ষিতের (৪০) জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাকিব হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন। 

এর আগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। পরে সঞ্জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তার সঞ্জয় রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে।

পুলিশ জানায়, সাজনপুর বাজারের স্বর্ণকার সঞ্জয় রক্ষিত শনিবার রাত ১১টায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারীলোকের কি হয় বিধান’ লাইনের সঙ্গে কিছু কথা জুড়ে পোস্ট দেন। 

উপজেলার সাজনপুর বাজারের স্বর্ণকার সঞ্জয় রক্ষিত শনিবার রাত ১১টায় তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান’ লাইনের সঙ্গে কিছু কথা জুড়ে পোস্ট দেন। পরে এই পোস্ট ছড়িয়ে পড়লে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ভেদরগঞ্জ থানা-পুলিশকে জানায়। পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ‘ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।’

জামিনের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার বলেন, ‘আজ দুপুরে সঞ্জয় রক্ষিতের জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।’

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর