বিয়ের ‘নাটক’ সাজিয়ে নারীকে হেনস্তার অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:১৪ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকবর আলী খন্দকারের বিরুদ্ধে ভুয়া কাজি ও ভুয়া কাবিননামায় পাঁচ লাখ টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে করে দুই সন্তানের জননীর সঙ্গে স্ত্রী পরিচয়ে শারিরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আকবর আলীকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আকবর আলী খন্দকার রংপুর জেলার বাসিন্দা। ২০০৫ সালে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে বাহিনীতে যোগদান করেন। তিনি বর্তমানে মানিকগঞ্জের হরিরামপুর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘প্রতারণা করে আমার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। নিজের বিয়ের কথা গোপন রাখেন। বিয়ের আগে আমার বাড়িতে নিয়মিত যাতায়াত করে তিনবার এবং সিটি ড্রিম অ্যান্ড কনভেনশন সেন্টারের আবাসিক হোটেলে নিয়ে একবার শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে ভুয়া কাজি দিয়ে, ভুয়া কাবিননামা বানিয়ে পাঁচ লাখ টাকা দেনমোহর করে বিয়ে করেন। এখন বলছেন, তুমি আমার স্ত্রী না। আমি স্ত্রী হিসেবে আকবর আলীর কাছ থেকে স্বীকৃতি চাই।’

ওই নারী বলেন, ‘আমি অভিযোগ করা থেকে শুরু করে মামলা করার পর তিনি আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।’

এ বিষয়ে হরিরামপুর থানায় কর্মরত আকবর আলী খন্দকার বলেন, ‘ওই নারী পুলিশ সুপার কার্যালয় বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ করার পর তদন্তাধীন আছে। সেখানকার তদন্ত ওই নারীর পছন্দ না হওয়ায় লিগ্যাল এইড অফিসে গেছেন। লিগ্যাল এইড অফিসে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারায় মুখে মুখে বলতেছেন। এখন গেছেন আদালতে, আদালতের পরে হয়তো তিনি উচ্চ আদালতে যাবেন। একেক জায়গায় এক রকমের অভিযোগ দিচ্ছেন। এই ধরনের ঘটনার কোনো ধরনের সত্যতা নাই।’ 

তবে, একটি মামলার তদন্তের স্বার্থে ওই নারীর সঙ্গে তাঁর পরিচয় ছিল বলে জানান হরিরামপুর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকবর আলী খন্দকার।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান সাংবাদিকদের বলেন, বিষয়টি আলাদাভাবে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেওয়া হয়েছে। ওই নারী পুলিশ সুপার বরাবর যে অভিযোগ করেছেন, তার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর