উপজেলা নির্বাচন

মুন্সিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৫২ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (আনারস) ও মনসুর আহমেদ খান জিন্নাহ (কাপ পিরিচ) দুই চেয়ারম্যান প্রার্থী সর্মথকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। 

বুধবার দুপুরে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকার এই সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। 

এসময় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম (আনারস) প্রতীকের  সর্মথকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে বুথের সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়।

পরে কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে নির্বাচনে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর মাহিদুল ইসলাম বলেন, ‘ইসমানিচর কেন্দ্রের বাহিরে আনারস ও কাপ পিরিচ সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিতিতে হয়ে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, ভোটকেন্দ্রের তার কোন প্রভাব পড়েনি।’ 

এ নিয়ে গজারিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, ‘হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পক্ষের সর্মথকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে৷ তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোট কেন্দ্রটি বন্ধ রয়েছে।’

সংশ্লিষ্ট খবর:

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
রাজধানীর ডেমরা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার কারণ তদন্তে...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর