অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিল ইউপিডিএফ, ৮ দফা দাবি

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:২১ পিএম

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট ইউপিডিএফ। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সমর্থনের কথা জানান ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা। এ সময় সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির দাবিসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে মাইকেল চাকমা বলেন, ইউপিডিএফ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি। পাহাড়ে এখনও পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। সমতলে অন্যায়ভাবে আটক রাজবন্দীরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামে বন্দী ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এখনও ছেড়ে দেওয়া হয়নি। 

পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে প্রকৃত ও অর্থবহ সংস্কার হতে পারে না উল্লেখ করে মাইকেল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বা নিপীড়নমূলক অবস্থা বহাল রেখে দেশের অন্যান্য অঞ্চলে গণতন্ত্র কায়েম সম্ভব নয়। পার্বত্য শান্তি চুক্তিকে একটি অপূর্ণাঙ্গ চুক্তি মনে করে ইউপিডিএফ। 

ইউপিডিএফের ২৯ জন সদস্যকে এখনও বন্দী করে রাখা হয়েছে বলেও দাবি করেন মাইকেল চাকমা। 

জামিনে মুক্তদের জেলগেটে পুনঃগ্রেপ্তার বন্ধ, আনন্দ প্রকাশ চাকমাসহ ইউপিডিএফ ও দেশের রাজনৈতিক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির ওপর ইউপিডিএফ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সংগঠক মাইকেল চাকমা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
লোডিং...

এলাকার খবর