চিরবন্ধু আরিফ ও অর্জুন: স্মরণ ও বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম

আরিফুল ইসলাম আরিফ এবং সৌভিক করিম অর্জুন-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘চিরবন্ধু আরিফ ও অর্জুন’ শিরোনামে স্মরণ সভার আয়োজন করেছে সহযোদ্ধা-বন্ধু-স্বজনরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার রুমে আগামীকার শুক্রবার বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য গত বছর ৭ নভেম্বর ঢাকায় ইস্কাটনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত (কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার) এ দুজনের লেখার একটি সঙ্কলনের মোড়ক উন্মোচন করা হবে। উল্লেখ্য, আরিফুল ইসলাম প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং পরবর্তিতে গণমুখী রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় নেতা হিসেবে কাজ করেছেন। 

সৌভিক করিম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পেশাজীবনে আরিফুল ইসলাম সৃজনশীল প্রকাশনা শিল্পে যুক্ত ছিলেন এবং সৌভিক করিম বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার পাশাপাশি ভিন্নধর্মী সঙ্গিত চর্চা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। আরিফ ও অর্জুনের বিভিন্ন সময়ের সহযোদ্ধা, সহকর্মী, বন্ধু ও স্বজনদের উদ্যোগে এই স্মরণ সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আরিফুল ইসলাম ও সৌভিক করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য- তাসলিমা আখতার, সমগীত-এর শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, শিক্ষক লাইকা বশির, এবং শিক্ষক ও শিল্পী শরীফুল ইসলাম। আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন গবেষক প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, গণসংহতি আন্দেলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন, নৃতাত্ত্বিক রেহনুমা আহমেদ-সহ অন্যান্যরা।  সঙ্গিত পরিবেশন করবেন শিল্পী শায়ান, প্রবর রিপন, এবং মুয়িজ মাহফুজ।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর