মালয়েশিয়ার শ্রমবাজার: হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সহযোগীরা। সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ও শ্রমিকরা। বুধবার সকালে রামরুর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে দুই দেশের সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 

মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। সৌদি আরবের পর গত দেড় বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়, যা ৫ লাখের মতো।

গত ১৫ বছরে তিন দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়। প্রতিবারই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে। সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়। অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ উঠে। 

বায়রার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বলেন, ‘যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারেরও সুনাম নষ্ট হয়েছে। বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে।’ 

ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, ‘মালয়েশিয়াকে পারহেড এক থেকে দেড় হাজার ডলার দিতে হয়েছে। এই টাকা কি বাংলাদেশ থেকে গিয়েছে? এটা কোথা থেকে গেল? এটা কি হুন্ডি হয়নি? মানি লন্ডারিং হয়নি?’

একটি রিক্রুটিং এজেন্সির স্বত্বাধিকারী মোস্তফা মাহমুদ বলেন, ‘হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুটপাট হয়েছে। কারা করেছে? ওই স্বৈরাচার সরকারের সহযোগী যারা ছিল তারা। যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।’ 

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুইদেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রামরু।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক সি আর আবরার বলেন, ‘দেশের সবচেয়ে বড় সেক্টর এটা। অতীতে ধুকে ধুকে এটাকে নিঃশেষ করা হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন, যারা এটা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না।’

সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানায়।

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন...
চট্টগ্রামে উপকূলের জাহাজ ভাঙা শিল্প দেশের অর্থনীতিতে নানা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ঘনঘন দুর্ঘটনা, প্রাণহানি আর পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে চিন্তিত খাত সংশ্লিষ্টরা। তাঁরা এখন হিসাব কষছেন...
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় বাসে যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার...
ছয় মাসে তিনটি শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ জন বেকার হওয়ার ভুল তথ্য দেওয়ায় দুঃখপ্রকাশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যাচাই না করে...
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচ আয়োজনে বিশাল বাজেটের জন্য সরকারের সহায়তা মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে বাফুফে স্পন্সর যোগাড় করতে...
১৮০ দিনের কাজের গতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা। তবে সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে একটি পরামর্শক দল গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকদের কেউ...
হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর