পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাগাড়, ৪৮ হাজার টাকায় বিক্রি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ৪৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ। পরে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় শিবালয় উপজেলার আরিচা আড়তে বিক্রি হয়।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আব্দুল মমিন মাঝির জালে মাছটি ধরা পরে। আজ সোমবার সকালে বিক্রির জন্য মাছটি আরিচা আড়তে নিয়ে আসেন মমিন।

জেলে আব্দুল মমিন সাংবাদিকদের বলেন, ‘জামালপুরের আদর আলী, সজল ও আমির হামজার সঙ্গে মিলে গতরাতে মাছ ধরতে হরিরামপুর এরিয়ার পদ্মা নদীতে জাল ফেলি। ভোর রাত সাড়ে তিনটার দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগর এরিয়ার পদ্মা নদী থেকে আমার জালে বাগাড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি আরিচা আড়তে নিয়ে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করি।’

জেলে আদর আলী বলেন, ‘মাছটি পানি থেকে ওপরে তোলার পর আমরা বেশ খুশি হয়েছি। বড় মাছ জালে আটকালে আনন্দ পাই। আর ভালো দাম পেলে আরো ভালো লাগে।’

আরিচা ঘাটের আড়তদার মামুন মিয়া জানান, মমিন নামের এক জেলে পদ্মা নদী থেকে বড় একটি বাগাড় মাছ ধরে আরিচা আড়তে নিয়ে আসে। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়। 

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘পদ্মা নদীতে আগের মতো পানি থাকেনা। মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে মাছের প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তারপরও এখনো মাঝে মাঝে বড় বড় আইর, পাঙাশ, বাগাড় ধরা পড়ে। বড় মাছ ধরায় আনন্দ আছে।’

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর