বছরের শুরুতেই শিক্ষার্থীদের বই দেওয়া বড় চ্যালেঞ্জ: ঢাকা বিভাগীয় কমিশনার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

নতুন বছরের শুরুতেই স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ছাপাখানা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘নতুন বছরের শুরুতেই কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া আমাদের একটা বড় চ্যালেঞ্জ।’

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘প্রতিবছর একটা চ্যালেঞ্জ থাকে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়ার। যাতে নতুন বই হাতে পেয়ে আমাদের কোমলমতি সন্তানেরা পড়ালেখার উৎসাহসহ আনন্দ পায়। সরকার এ বিষয়ে খুবই আন্তরিক। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে ছাপাখানার লোকজন যাতে নির্বিঘ্নে বই তৈরি করতে পারে। বই তৈরিতে তাদের কোনো সমস্যা না হয়। সে জন্যই আমাদের এখানে আশা। ছাপাখানায় যারা বই তৈরির কাজটি করছেন তারা কোনো সমস্যায় আছে কিনা খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘এখানে এসে ছাপাখানার কর্মকতাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা ১ম, ২য় ও ৩য় শ্রেণির ১৫ লাখ বইয়ের অর্ডার পেয়েছিলেন। ইতোমধ্যে সকল বই এই ছাপাখানায় তৈরি হয়ে গেছে। সে জন্য আমি খুবি আনন্দিত। তারা আগামীকাল নতুন বইগুলো ডেলিভারি দিয়ে দেবেন।’

এসময় জেলা প্রশাসক, উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করেন। এ সময় পুলিশ সুপার বশির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর