মুখ ঢেকে আরবি ভাষায় দেওয়া বক্তব্যের ভিডিও ভাইরাল, যা জানা গেল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম

যশোর সদরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছে। তার পাশে দুজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে নিরাপত্তারক্ষীর মতো দাঁড়িয়ে আছে। মঞ্চের আশপাশে রয়েছে কয়েকজন শ্রোতাও।

বুধবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেন। তবে প্রতিষ্ঠানটির দাবি, মাদ্রাসার বার্ষিক আঞ্জুমানের (প্রতিযোগিতা অনুষ্ঠান) সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছে। 

মাদ্রাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, ‘এই মাদ্রাসায় প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে যারা উপস্থিত বক্তৃতা, হামদ-নাত, গজল ও অভিনয়ে ভালো করে তাদের পুরস্কার দেওয়া হয়। গত ১৭ ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখায়। তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ, শোলা ইত্যাদি দিয়ে তৈরি।’

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ‘মাদ্রাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চেই বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশে নিয়ে করা হয়নি।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ভিডিওটি দেখেছি। খোঁজখবর নেওয়া হয়েছে। এটি মাদ্রাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ ছিল। তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছে।’

জানা গেছে, যশোর শহরতলীর রাজারহাট বিহারি কলোনি এলাকায় ২০১২ সালে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। কওমি মাদ্রাসা হিসেবে এখানে অন্তত ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এখানে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি দেওয়া হয়।

দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলে গরমের মাঝে ভোগান্তিতে মানুষ। গ্রাহকদের অভিযোগ, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ে...
একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে...
কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া...
বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম জমা দিয়েছিলেন। সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের একাধিক আদেশে তিনি সাড়া দেননি। আদালত গত ২৯ জুন...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। আলোচনায় অগ্রগতির এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...
বিইআরসি আবারও কমিয়েছে এলপিজির দাম। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। প্রতি কেজি এলপিজির নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
বাংলা ও ইংরেজির বাইরে ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর