শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই সোনা জব্দ হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টা ২০ মিনিটে ডিজিএফআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিমান বাংলাদেশের বিজি–১৪৮ (দুবাই-চট্টগ্রাম-ঢাকা)-এর কার্গো হোল্ড ব্যবহার করে সোনা পাচারের সম্ভাব্য প্রচেষ্টা হতে পারে।

এতে বলা হয়, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ তাৎক্ষণিকভাবে সমন্বিত অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে পরিচালিত প্রাথমিক তল্লাশিতে ওই বিমান থেকে আনুমানিক ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বিস্তারিত তল্লাশিতে মোট ১৮ কেজি ৭২০ গ্রাম সোনা অর্থাৎ ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার সোনা বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে আসলাম চৌধুরীর অনুসারীরা। এতে বিকেল ৪টা থেকে ১ ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ। যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৪ কিলোমিটার...
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ১১ সদস্য আটক হয়েছেন। রোগী হয়রানি ও কমিশনভিত্তিক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চলবে বলে...
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে চারজন শিশু রয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনার সময় দরজা ভেঙে বেরা করা হয় যাত্রীদের।
দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে গ্রামাঞ্চলে গরমের মাঝে ভোগান্তিতে মানুষ। গ্রাহকদের অভিযোগ, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। আলোচনায় অগ্রগতির এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...
বিইআরসি আবারও কমিয়েছে এলপিজির দাম। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। প্রতি কেজি এলপিজির নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
লোডিং...

এলাকার খবর