ইরান-মার্কিন সমঝোতায় ইতিবাচক অগ্রগতি, স্বাগত ট্রাম্পের

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। আলোচনায় অগ্রগতির এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। মূল পর্যায়ের কারিগরি আলোচনায় অংশ নেননি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সমঝোতা স্মারকের লঙ্ঘন সংক্রান্ত বিষয় জানানো ও আলোচনার জন্য একটি যোগাযোগ চ্যানেল স্থাপন করা হবে। কাতার জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ দেশটির পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রবেশের খবরকে 'ভুয়া' বলে উড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে পার্লামেন্টে আইন পাস হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বর্তমানে ব্যারেল প্রতি ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৭০ দশমিক ৮৪ ডলারে।

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক...
ইরানে যুদ্ধ বন্ধ করতে হবে অথবা সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে পুনরায় মনোযোগ দেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এ যুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য সম্পৃক্ততা চিন্তায় ফেলেছে ইউরোপীয়...
হতাশা থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ বিবিসি এ তথ্য জানিয়েছে।
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল
হাজার কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের পরও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল। এতে একদিকে চিকিৎসা সেবা বঞ্চিত স্থানীয়রা। অন্যদিকে ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষা। বাধ্য হয়ে সড়কে...
‘নামে কী-বা আসে যায়’! তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নামই হতে যাচ্ছে এবার অ্যাপটি ব্যবহারের মূল বিষয়। এখন থেকে আপনার ফোন নম্বর নয়, প্ল্যাটফর্মটিতে ‘ইউজারনেম’...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৭২৪ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৮৬।
লোডিং...

এলাকার খবর